Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বর্তমান সরকারের আমলে ইসলাম-গনতন্ত্র এবং দেশের মাটি ও মানুষ নিরাপদ নয় শামা ওবায়েদ

pic-Sama Apa copyমোঃ শওকত শরীফ , নগরকান্দা প্রতিনিধি ঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বর্তমান সরকারের আমলে ইসলাম-গনতন্ত্র এবং দেশের মাটি ও মানুষ নিরাপদ নয়। পবিত্র রমজান মাসে মসজিদ থেকে পিটিয়ে মুসল্লিদের বের করে দেয়াই প্রমান করে গনতন্ত্রের মত এই সরকারের আমলে ইসলাম ও হুমকির মুখে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই । তিনি বৃহস্পতিবার সন্ধায় ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, নগরকান্দা উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দীন মন্ডল. নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহ সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার.সালথা উপজেলা বিএনপির সহ সভাপতি ও যদুনন্দী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, বিএনপি নেতা কাজী আমিনুল ইসলাম মুসা, মনিরুজ্জামান মোল্লা, রফিকুল ইসলাম জাজরিস,বদরুজ্জামান তারা মোল্লা, খন্দকার আজাদ, সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ওলামা দল নেতা মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা হেলালউদ্দীন হেলাল,ছাত্রদল নেতা রবিউল ইসলাম বাবু,জাহিদুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রুহুল আমিন।

Leave A Reply

Your email address will not be published.