বর্ষবরণে যৌন নিপীড়ন কারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে রিট
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
একই সঙ্গে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ ঘটনার বিচারিক তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। সু্প্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় সোমবার দুপুরে এ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন। তিনি জানান, সোমবার দুপুরের বিরতির পর রিটের শুনানি হতে পারে।
এ ব্যাপারে ইউনুস আলী বলেন, একটি বিশেষ ট্রাইব্যুনালে এ ঘটনায় দায়ীদের বিচার করার জন্যও আদেশ চাওয়া হয়েছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।
