Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশি বোলারদের সমীহ করছে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক:
উপমহাদেশের মাটিতে এমনিতেই একটু চাপে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশ সিরিজে এসে প্রথম ম্যাচটি জিতে সে চাপ মোকাবেলা করার জন্য বাড়তি মনোবল পেয়েছে প্রোটিয়ারা। তাই মঙ্গলবারও সিরিজের বাকি ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারীরা। ম্যাচটি আজ দুপুর একটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে প্রোটিয়ারা বাংলাদেশকে হারালেও তারা স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ বলেই মনে করছে। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট সেটিই জানালেন সাংবাদিকদের, ‘প্রথম ম্যাচ জিতে আমরা সিরিজে এগিয়ে আছি। তারপরও দ্বিতীয় ম্যাচ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কয়েকজন স্কিলড বোলার আছে, বিশেষ করে বাঁহাতি বোলাররা। ওদেরকে গুরুত্ব দিয়েই খেলতে হবে।’ আগামী বছরের মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতিই মনে করছেন এই বোলিং কোচ, ‘উপমহাদেশের কন্ডিশনে পরিচিত হচ্ছে আমাদের তরুণ ক্রিকেটাররা। আসন্ন টি-২০ বিশ্বকাপে এই সফরটা খুব কাজে দেবে।’ টি-২০ ম্যাচে ওয়ানডে সিরিজের কতটুকু কাজে দেবে-এমন প্রশ্নের জবাবে ল্যাঙ্গাভেল্ট বলেন, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। জেতা তো আরো গুরুত্বপূর্ণ। টি-২০ সিরিজে জিততে পারলে সেটা অবশ্যই ওয়ানডে সিরিজে ক্রিকেটারদের উজ্জীবিত রাখবে।’

Leave A Reply

Your email address will not be published.