Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশের কাছে পরাজয়ে ‘গভীর হতাশ’ পিসিবি চেয়ারম্যান

2015-04-23_5_777397

স্পোর্টসডেস্ক: 

র‌্যাংকিংয়ের দিক থেকে নিচের সারির দল বাংলাদেশের কাছে জাতীয় দল ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার এক দিন পর পাকিস্তান ক্রিকেট প্রধান বৃহস্পতিবার বলেছেন তিনি ‘গভীর হতাশ’।

ঢাকায় অনুষ্ঠিত তিন ম্যাচে যথাক্রমে ৭৯ রান এবং সাত ও আট উইকেটে নতুন অধিনায়ক আজহার আলীর নেতৃত্বাধীন নব রুপের পাকিস্তান দল হার মানে অতি দ্রুত উন্নতির পথে থাকা বাংলাদেশের কাছে।

গত এক বছরে এটা ছিল পাকিস্তানের পঞ্চম ওয়ানডে সিরিজ পরাজয়। ফলে দলের প্রধান কোচ ওয়াকার ইউনিসকে বরখাস্তের দাবী উঠেছে। দাবী উঠেছে শৃংখলা ভঙ্গের কারণে বাদ পড়া ওপেনার আহমেদ শেহজাদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আকমলকে দলে ফিরিয়ে আনার।
বাংলাদেশের কাছে পরাজয়ের বিষয়টি পর্যালোচনা করে দেখার অঙ্গীকার করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।
পিসিবি’র দেয়া বিবৃতিতে খান বলেন, ‘আমরা কোন উত্তেজনা সৃষ্টি করতে চাই না। তবে সফর শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং এরপর সকল বিষয়গুলোই আমরা পর্যালোচনা করে দেখব।’

‘ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় পাকিস্তানের সকল ক্রিকেট ভক্তের ন্যায় আমিও গভীরভাবে হতাশ।’ গত মাসে বিশ্বকাপে ইংল্যান্ডেকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টারফাইনাল খেলা বাংলাদেশের প্রশংসা করেন খান।

তিনি বলেন, ‘গত কয়েক বছরে প্রভুত উন্নতি করা শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে আমরা খেলেছি। অবশ্যই এমন ধরনের পারফরমেন্স গ্রহণযোগ্য নয়। দলগতভাবে জ্বলে উঠতে পাকিস্তানের কিছুটা সময় লাগবে।’  সিরিজ হারলেও সেখানে কিছু ইতিবাচক বিষয় দেখছেন খান।

তিনি বলেন,‘সিরিজ পরাজয় সত্ত্বেও বেশ কিছু আশাব্যঞ্জক পারফরমেন্স আমরা দেখেছি । যেখানে অধিনায়ক আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিম এবং সামি আসলামের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিশেষ করে ফিটনেস ও ফিল্ডিংয়ের বিষয়টি আমাদের পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে ছেলেদের মানসিক শক্তির বিষয়টিও দেখতে হবে, যেখানে কিছু ঘাটতি দেখা গেছে।’

বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারানো আইসিসি’র ওয়ানডে র‌্যাংকিংয়ে অস্টম স্থানে নেমে গেছে পাকিস্তান। ২০০৩ সালে র‌্যাংকিং পদ্ধতি চালু হওয়ার পর এটাই পাকিস্তানের সবচেয়ে খারাপ র‌্যাংকিং।

খান বলেন, ‘আমরা আইসিসির টেস্ট ও টি-২০ র‌্যাংকিংয়ের উপড়ের দিকে রয়েছি কিন্তু ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতি দরকার। আমার দৃঢ় বিশ্বাস এই দলটিকে সময় দেয়া হলে তারা ভাল করবে।’  টেস্টে চতুর্থ ও টি-২০তে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

Leave A Reply

Your email address will not be published.