Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাংলাদেশের পর জিম্বাবুয়ে যাচ্ছে ধোনিরা

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ সফর শেষ হলে জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ৭ জুলাই থেকে ২০ জুলাই তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ধোনি বাহিনী। জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর ভারত সফরের কথা বুধবার টুইট করে জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। ৭ জুলাই ভারত জিম্বাবুয়ে আসবে ও ২০ জুলাই ফিরে যাবে। তার মধ্যে তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে।’ ২০১৩ সালে শেষবার জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ভারত। সেবার বিরাট কোহলির নেতৃত্বে পাঁচটি একদিনের ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। সেই সফরে ধোনিকে বিশ্রাম দিয়েছিল বিসিসিআই। এবার জিম্বাবুয়েতে প্রথম দলের সকলকে পাঠানো হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

Leave A Reply

Your email address will not be published.