Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশের বিতর্কিত তারকারা

mahia-mahiতারকাদের জীবনে বিতর্ক, স্ক্যান্ডালের শেষ নেই। তাদের কাজই যেন দুদিন পরপর বিতর্ক জন্ম দেওয়া। দুঃখজনক হলেও এটাই সত্যি, এই বিতর্কগুলো তারকাদের জীবন বিষিয়ে তুললেও আমজনতা এই সব খবর শুনতে ভালোইবাসে। আসুন জেনে নেই আমাদের বিনোদন জগতের কোন কোন তারকা কি কি বিতর্কের জন্ম দিয়েছেন।

মাহিয়া মাহি

মাহিয়া মাহি ঢালিউডের জনপ্রিয় নায়িকা। এ নায়িকাকে ঘিরে বিতর্কের শুরু হয় এ বছরের ৩১ জানুয়ারি। কারণ এ দিন মাহি তার ফেসবুকে ‘অগ্নি-২’এর পর আর কোন ছবিতে অভিনয় করবেন না বলে ঘোষণা দিয়ে আমেরিকা পাড়ি জমান।

এরপর নানা জল্পনা কল্পনা চললেও মে মাসের ৫ তারিখে ইউটিউবে ছড়িয়ে পড়ে তার একটি বিতর্কিত ভিডিও। ভিডিওর মেয়েটি মাহি বলে অভিযোগ ওঠলে তা ছড়িয়ে পড়ে সর্বত্র। আর এ সময়েই প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে মাহির কলকতার সফরকে ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। আরশাদ আদনানের দুটি ছবিতে মাহি অভিনয় করছেন বলে খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। আর এ সময়েই আরশাদ আদনানের সঙ্গে মাহির গোপন অভিসারের দোহাই দিয়ে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করে মাহিকে। কিন্তু মাস না পেরুতেই আবারো খবরের শিরোনামে চলে আসেন মাহি। অথচ এবার আবার শোনা গেল জাজের ছবিতে অভিনয় করবেন তিনি।

richi-solaimanরিচি সোলায়মান

সম্প্রতি ছোটপর্দার অভিনেত্রী রিচি সোলায়মানকে অশ্লীল ভাষায় গালি দিয়ে সাংবাদিকদের কাছে একটি ইমেইল পাঠান রিচির আমেরিকা প্রবাসী স্বামী। সেখানে তিনি উল্লেখ করেন রিচিকে তিনি তালাক দিবেন। রিচিকে চরিত্রহীন আখ্যা দিয়ে রিচির স্বামীর তালাক দেওয়ার ব্যাপারটি বেশ কিছুদিন মিডিয়ার প্রধান আলোচনার বিষয় হয়ে ওঠে। সে রেশ এখনো না কাটলেও দুদিন আগে রিচি একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তাদের সংসারে কোনো ভাঙন ধরে নি। রিচি আবারো ফিরে যেতে চান তার স্বামীর কাছে।

জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী রাশেক মালিকের সঙ্গে নানা ঝামেলা হচ্ছিল রিচির। বিয়ের পর আমেরিকা চলে যাওয়ার সময় রিচি বলেছিলেন আর অভিনয় করবেন না। কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া করে বেশ কয়েকবার দেশে ফিরে এসেছেন রিচি। আবার চলেও গেছেন। এভোবে চলতে চলতেই অতিষ্ঠ রাশেক মালিক রিচিকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

পরীমনি

এপ্রিল মাসের ২০ তারিখে সিলেটে চলছিলো এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির কাজ। এ সময়েই শুটিং ছেড়ে হঠাৎ-ই ঢাকায় পাড়ি জমিয়েছেন পরী মনি। জানা যায়, এমপি নিক্সন চৌধুরীর বাসায় রাত্রি যাপন করেন তিনি। কিন্তু পরদিনও তাকে শুটিং স্পটে না পাওয়ায় শাকিব খানসহ ইউনিটের সবাই বিড়ম্বনায় পড়ে যান। যদিও বিষয়টি সেসময়ে পরী মনি ও নিক্সন চৌধুরী দুজনেই অস্বীকার করেছিলেন।

 

naznin-happyহ্যাপী

হ্যাপীকে নিয়ে অনেক দিন ধরেই বাংলাদেশের মিডিয়া পাড়া সরগরম হয়ে আছে। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে আলোচনার কেন্দ্রবন্দিুতে চলে আসেন নবাগত নায়িকা হ্যাপী। এরপর নানা বিতর্কের ভেতর দিয়েই চলছে হ্যাপীর দিনকাল। কখনো রুবেলকে কেন্দ্র করে আবার কখনো বা মৌসুমী হামিদ বা আমরিনকে জড়িয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন তিনি। তার এই সব কর্মকান্ডে তার সহকর্মীরা কিছুটা অস্বস্তিতে রয়েছে।

স্পর্শিয়া

ছোটপর্দার অভিনেত্রী স্পর্শিয়া। নির্মল হাসির এই মেয়েটিও কিছুদিন আগে বিতর্কের মুখে পড়েছিলেন। বিতর্কের কারণ ছিলো স্পর্শিয়ার একটি খোলামেলা ছবি। একটি জুয়েলারি ব্রান্ডের বিজ্ঞাপনের জন্য তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই বিতর্কের জন্ম হয়।

এ বিষয়ে স্পর্শিয়া সে সময় বলেছিলেন, ছবিটি কেউ বিকৃত করেছে। কিন্তু স্পর্শিয়ার এ বক্তব্যে কেউ কান না দিয়ে যে যার মতো করে সমালোচনা করে গেছেন এই অভিনেত্রীর নামে।

বাংলাদেশেরপত্র/এডি/পি

 

Leave A Reply

Your email address will not be published.