Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়ক — পানি সম্পদ প্রতিমন্ত্রী

মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়ক।বাংলাদেশ নদী মাত্রীক দেশ প্রতিটি জেলায় ছোট বড় মাঝারী যে কোন ধরনের নদী রয়েছে।যেখানে নদী সেখানেই ভাঙ্গন হয়। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ পৃথিবীর মধ্যে এখন মধ্যম আয়ের দেশ হিসাবে পরিচিতি লাভ করতে যাচ্ছে। আমাদের কাছে ম্যাজিক রয়েছে সে ম্যাজিকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনগণের কাছে গিয়ে তাদের যে ভাবে কাজের সুবিধা হবে সে ভাবেই করা হবে। সে জন্য আমার মন্ত্রনালয়ের সকল কর্মকর্তা নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নাসিরাবাদ ইউনিয়নের দরগাবাজার আড়িয়ালখাঁ নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তেব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর বিক্রম এ কথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ নেতৃত্বে মন্ত্রী নদীভাঙ্গন কবলিত এলাকা দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন। এ সময় ভাঙ্গনের কবলে কয়েকটি ইউনিয়ন পায়ে হেটে ও স্পিরিট বোর্ডে করে ঘুরে ঘুরে দেখেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন,পানি উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মাদ আলী খাঁন,ডাইরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির, এ্যডিশনাল ডাইরেক্টর জেনারেল মাফুজ, চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আলী, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া,পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার সাহা ,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ ও স্থানীয় আওয়মী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.