Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৭০ কোটি টাকার বাজেট পাস

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ১৭০ কোটি ৫ লক্ষ টাকার বাজেট পাস হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নতুন অর্থ বছরের জন্য প্রণীত ১৮২ কোটি ৩৫ লক্ষ টাকা চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ১৭০ কোটি ৫ লক্ষ টাকার সিলিং নির্ধারণ করে দিয়েছে।

এবারের বাজেটে গত বছরের চেয়ে বরাদ্দের পরিমাণ ৭.৫৬% বৃদ্ধি পেয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় ফিন্যান্স কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটের ৩০৬তম অধিবেশনে বাকৃবির নতুন অর্থ বছরের জন্য এ বাজেট পাস হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.