Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাংলাদেশ ক্রিকেট দলকে সংসদের অভিনন্দন

স্টাফ রিপোর্টার :  ভারতকে পরাজিত করে একদিনের ক্রিকেট সিরিজ জয় করায় বাংলাদেশ দলকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি আজ অধিবেশনের শুরুতেই ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ওডিআই সিরিজে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিনন্দন জানাচ্ছি।’

এরপর ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আলোচনায় অংশ নেন হাজী মো. সেলিম, বেগম ফজিলাতুন নেসা বাপ্পী ও শেখ ফজলে নূর তাপস।
আলোচনায় অংশ নিয়ে হাজী মো. সেলিম বলেন, বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে হারিয়ে সিরিজ জয় করায় সারা দেশ আনন্দের জোয়ারে ভাসছে। ভারতকে টাইগাররা বুঝিয়ে দিতে প্রস্তুত, বাংলাওয়াশের কি জ্বালা।

বেগম ফজিলাতুন নেসা বাপ্পী বলেন, বাংলার সোনার ছেলেরা বিশ্ববাসীকে বাঘের গর্জন শুনিয়ে দিয়েছে। টাইগাররা তাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে বিশ্বকাপ ক্রিকেটে আমাদের অর্জন জোর করে ছিনিয়ে নেয়ার প্রতিশোধ নিয়েছে। আমাদের সোনার ছেলে মুস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটের শীর্ষে অবস্থান করে নিয়েছে।

তিনি বলেন, সোনালী ইতিহাস গড়তে হলে সোনার মানুষ চাই, যে দেশের প্রধানমন্ত্রী মাঠে গিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেয় সে দেশের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারে না।

শেখ ফজলে নূর তাপস বলেন, বাংলার টাইগারদের বিজয় বুঝিয়ে দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, ‘আমরা সংসদের মাধ্যমে ১৬ কোটি মানুষের পক্ষ থেকে টাইগারদের অভিনন্দন জানাই। একই সঙ্গে ২৪ জুন তৃতীয় ওডিআইতে পরাজিত করে টাইগাররা বাংলাওয়াশ করবে, সে প্রত্যাশায় আছি।’

Leave A Reply

Your email address will not be published.