Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব ঢাকা উত্তর এর উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন

উত্তরা প্রতিনিধি:
নাশকতা, সহিংসতা পেট্ট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা, মানুষ অগ্নিদগ্ধ করা, যানবাহন পুড়িয়ে দেয়া, দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা তথা আন্দোলনের নামে অরাজকতা ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা উত্তর।
গত কাল সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোল চত্ব¡রে ১ ঘণ্টব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ এস এম তোফাজ্জল হোসেন (বীর মুক্তিযোদ্ধা) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল হাসান (অভি) এর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শফিকুল ইসলাম বিশ্বাস, মাসুদ পারভেজ, মো. আমিনুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মো. বরকত খান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম শেখ প্রমুখ।
এসময় বক্তারা বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি হতে পরিত্রাণের জন্য দেশ ও জাতির স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্যে আলহাজ্ব এস এম তোফাজ্জল হোসেন বলেন, দেশকে ভালবেসে, দেশের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর এ সোনার বাংলায় কোন নৈরাজ্য সৃষ্টি সহ্য করা হবে না।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক- শ্রমজীবীসহ সর্বস্তরের জনসাধারণ।

Leave A Reply

Your email address will not be published.