Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশ থেকে প্রকল্প বাতিল করল জাতিসংঘ

স্টাফ রিপোর্টার :  জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি জানিয়েছে, ‘বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালীকরণ’ প্রকল্প এ মাস শেষেই বন্ধ করে দেয়া হবে। দাতারা তহবিল প্রত্যাহার করায় মেয়াদ শেষের আট মাস আগেই নির্বাচন কমিশনের এই প্রকল্প থেকে সরে গেছে সংস্থাটি।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ২০১২ সালের এপ্রিল থেকে প্রকল্পটিতে তহবিল সংগ্রহ করছিল।

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলো নিয়ে পশ্চিমাদের ‘অসন্তোষের’ মধ্যেই প্রকল্পে অর্থায়ন থেকে সরে গেল দেশগুলো। গত বছরের উপজেলা নির্বাচন এবং সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম এবং তা তদন্তে গড়িমসি নিয়ে এরইমধ্যে কথা বলেছেন এই দেশগুলোর প্রতিনিধিরা। দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি জোট স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলেও তাতে ব্যাপক অনিয়ম, কারচুপির অভিযোগ ওঠে।  তবে এসব অভিযোগের কোনোটির তদন্ত করেনি নির্বাচন কমিশন।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন সম্প্রতি এক অনুষ্ঠানে সিটি নির্বাচনে অনিয়মের আভিযোগ তদন্ত না হওয়াকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন।

তবে প্রকল্পে তহবিল বাতিলের চিঠিতে দাতারা নির্বাচন বিষয়ে কিছু উল্লেখ করেননি বলে ইউএনডিপির এক কর্মকর্তা জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.