Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের সাথে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময়

এম.আর.মিলন ( ব্যুরো প্রধান চট্টগ্রাম)

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম এর সাথে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন সোমবার সন্ধ্যা ৭:২০ মিনিট নাগাদ চট্টগ্রাম সার্কিট হাউজে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রথমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ সময় নেতাকর্মীদের সাথে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান প্রায় অর্ধ ঘণ্টারও অধিক সময় কুশল বিনিময় করেন। সংবাদ ও সাংবাদিক সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইন অনুযায়ী সাংবাদিক ও সংবাদের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সবার মাঝে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, প্রস্তাবিত সহ-সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজু ও মোঃ বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ উদ্দীন, প্রস্তাবিত সহ দপ্তর সম্পাদক নুরুন্নবী শাওন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এবং এম আর মিলন, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মোঃ এবাদুল হক, মাহমুদ আল মামনুন মারুফ সহ সংগঠনের প্রস্তাবিত ক্যামেরা ইউনিটের বিশ্বজিৎ ও মোঃ শাকিল প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.