Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাগদাদে সিরিজ বোমা হামলায় নিহত ৮

bagdad

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাগদাদে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৬ জন। বৃহস্পতিবার বাগদাদের দক্ষিণাঞ্চলের আল-রশিদ এলাকার একটি বাজারে বোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এতে দুই জন নিহত হয় এবং আহত হয় ৯ জন। এছাড়াও বাইয়া’র একটি রেস্টুরেন্টের কাছে বোমা বিস্ফোরণে দুইজন, নাহরাওয়ান এলাকায় একজন, দোরায় দুইজন ও বালাদিয়াত জেলায় এক স্কুল পরিচালক নিহত হয়।নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা ও হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.