Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় পিকআপভ্যান উল্টে ২ জনের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় পিকআপভ্যান উল্টে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে খুলনা-মাওয়া মহাসড়কে উপজেলার কানার পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপভ্যান চালক ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকার নুর মোহাম্মদ মোল­ (৩১) ও মুরগি ব্যবসায়ী বোয়ালমারি উপজেলার সোলনা এলাকার ইব্রাহিম শেখ (২৭)।

কাটাখালী  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী জানান, ঢাকাগামী মুরগিবাহী পিকআপভ্যানকে মংলাপোর্ট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি উল্টে ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যান। নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.