Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে আটক ৬৪ ভারতীয় জেলেকে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বিশেষ নিরাপত্তায় তাদের কোস্টগার্ডের বাসে করে মোংলায় নেওয়া হয়।

মুক্তি পাওয়া জেলেদের পরিবারের সদস্যরা কারাগারের সামনে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের বৈঠকের পর তাদের ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাট কারাগারের জেল সুপার শংকর কুমার মজুমদার জানান, গত বছরের ১৮ অক্টোবর ৪৮ জন এবং ২১ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন মুশফিক-উস সালেহীন জানান, মুক্তিপ্রাপ্ত জেলেদের বিশেষ নিরাপত্তায় মোংলায় নেওয়া হয়েছে। নির্ধারিত বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.