Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাঘায় বিষ পানে বৃদ্ধের আত্মহত্যা

imagessobuj_bartaসেলিম ভান্ডারী, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিষ পানে জইমুদ্দীন (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সে উপজেলার সরেরহাট গ্রামের মৃত নজু প্রামানিকের ছেলে। তবে কেন বৃদ্ধ বয়সে আত্মহত্যা? এর সঠিক কোন রহস্য এখনো বের করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের ছোট ভাই নছিমুদ্দীন বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত জইমুদ্দীন গত কয়েক বছর যাবৎ ক্যান্সার রোগে ভূগছিলেন। এ রোগের যন্ত্রনা সইতে না পেরে অবশেষে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজনের অজান্তে নিজ সয়ন কক্ষে বিষ পান করে। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তিনি মারা যান।
এব্যাপারে বাঘা থানার তদন্তকারী অফিসার মির্জা মোজাহারুল ইসলাম জানান, আমারা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পরে জানা যাবে এ অপমৃত্যুর মূল রহস্য।

Leave A Reply

Your email address will not be published.