Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাঘা পৌর সভায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাজশাহী:
বাঘা পৌর সভার আয়োজনে গতকাল শনিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মেয়র আক্কাছ আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুল আলম, রাজশাহী জেলা জাসদের সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি, উপজেলা আ’লীগের সাধারণ সমপাদক আশরাফুল ইমলাম বাবুল, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু, প্রভাষক নসিম উদ্দীন, প্রভাষক আমিরুল ইসলাম, প্রভাষক আবু বকর সিদ্দিক, অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, জেএসডির (রব) সভাপতি নূরল ইসলাম মাষ্টার ও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকরা।

Leave A Reply

Your email address will not be published.