Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপ যৌথ কমিশন গঠন

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশ ও মালদ্বীপ দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে দুই দেশ বাণিজ্য, অর্থনীতি ও মৎস্য খাত বিষয়ে তিনটি যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল কাজী সারওয়ার হোসেন গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। এসময় হাইকমিশনার মালেতে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। হাইকমিশনার রাষ্ট্রপতিকে জানান, মালদ্বীপ বাংলাদেশ থেকে ৬৭ জনের বেশি ডাক্তার নিয়োগ দেবে।

হাইকমিশনার বলেন, মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে হাইকমিশন একটি ফ্রি-ফ্রাইডে ক্লিনিক ও একটি কমিউনিটি ক্লাব স্থাপন করেছে। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের ব্যাপারে কাজী সারওয়ার হোসেন বলেন, হাইকমিশন মালদ্বীপ সরকারের কাছ থেকে পাওয়া এমপ্লয়মেন্ট অনুমোদন প্রত্যয়ন শুরু করেছে। হাইকমিশনের ওয়েবসাইট চালুর পদক্ষেপ নেয়া হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে অব্যাহত কাজ করার জন্য হাইকমিশনারকে নির্দেশ দেন। রাষ্ট্রপতি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ নিশ্চিত করার নির্দেশ দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.