Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাদ পড়লেন জ্যাকলিন

d41988f6fc5382d69cfd7e87e318e50d_ft_mবিনোদন ডেস্ক:
শ্রীলংকান বংশোদ্ভূত ভারতের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর সঙ্গে সালমান খানের আজকাল বেশ সখ্যতা গড়ে উঠেছে। আর তাই তো সালমান খানের প্রোডাকশন হাউস থেকে নির্মাণ হওয়া সিনেমা ‘হিরো’তে বিশেষ একটি গানের সঙ্গে নাচের কথা ছিল জ্যাকলিনের। ‘হিরো’র মাধ্যমেই সুরাজ পাঞ্চোলি ও আথিয়া শেঠির বলিউডে অভিষেক হতে যাচ্ছে। তবে মজার বিষয় হল, যখনই শোনা গেল জ্যাকলিন ফার্নান্দেজকে এই সিনেমায় একটি গানে দেখা যাবে, তার পরপরই আবার শোনা গেল সিনেমা থেকে ঐ গানটিই বাদ দিয়ে দেয়া হয়েছে। জানা যায়, ‘কিক’ সিনেমার পরে সালমানের পরামর্শমতে জ্যাকলিন এই গানটি করতে রাজি হয়েছিলেন। এরই মধ্যে জ্যাকলিন সুরাজ পাঞ্চোলির সঙ্গে মিলে গানটির রিহার্সেলও শুরু করে দিয়েছিলেন। কিন্তু নির্মাতারা সিনেমার দৈর্ঘ্য বেশি হওয়ায় সিনেমা থেকে গানটিই বাদ দেয়ার সিদ্ধান্ত নেন। স্বাভাবিকভাবেই এতে চরম বিরক্ত জ্যাকলিন ফার্নান্দেজ।

Leave A Reply

Your email address will not be published.