Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাপ্পির নায়িকা বিপাশা

বিনোদন ডেস্ক:
মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ‘বাজে ছেলে-দ্য লোফার’ এ বাপ্পির বিপরীতে এবার নায়িকা হিসেবে আসছেন বিপাশা কবির। জাজ মাল্টিমিডয়া প্রযোজিত ‘অন্যরকম ভালোবাসা’ ছবিতে নায়িকা হওয়ার কথা ছিল বিপাশা কবিরের। কিন্তু ব্যক্তিগত কারণে আর কাজটি করা হয়ে ওঠেনি বিপাশার। তবে নায়িকা না হলেও ঢাকাই ছবির শীর্ষ আইটেম গার্ল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তবে মনের কোণে নায়িকা হওয়ার স্বপ্ন উঁকি দিতো বারবার। আর সেই স্বপ্ন সফল হতে চলেছে বর্তমানে। গতবছর ‘গুন্ডামী’ ছবিতে অভিনয় করার মধ্য দিয়ে নায়িকা হিসেবে আÍপ্রকাশ ঘটে বিপাশার। এরপর আরও দু-তিনটি ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এদিকে সম্প্রতি মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ‘বাজে ছেলে-দ্য লোফার’ এ নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘এর আগের ছবিতে আমি ছিলাম শাহ-রিয়াজের নায়িকা এবার হলাম বাপ্পির নায়িকা। এটাকে অবশ্যই সুখবর হিসেবেই দেখছি। ভবিষ্যতে হয় তো আরও ভাল কোন নায়কের বিপরীতে কাজ করবো।’ এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে বিপাশার সঙ্গে অভিনয় করতে নাকি চাচ্ছেন না বাপ্পি এমন অভিযোগকে উড়িয়ে দিয়ে বিপাশা বলেন, ‘বাপ্পির সঙ্গে আমার ভাল বোঝাপড়া। আমরা বন্ধুর মতো। আমার সঙ্গে তার অভিনয় না করার কোনো প্রশ্নই ওঠে না। এটা নিছক গুঞ্জন।’ ছবিতে বিপাশা ছাড়াও আরও দুই নায়িকাকে দেখা যাবে। এরা হলেন দীপালি ও নবাগত আইরিশ।


Leave A Reply

Your email address will not be published.