Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাবার উপর অভিমান করে নিজের গলায় ছুরি

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: বাবার উপর অভিমান করে ঠাকুরগাঁও শহরের আদর্শ কোলনী এলাকায় নিজের গলায় ছুরি চালালো এক যুবক। আহত যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক- আল আমিন (২০) শহরের আদর্শ কোলনী এলাকার মো. রফিকের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাবা রফিকের সাথে আল আমিনের বাক-বিতন্ডা হয়। এ কারনে আল আমিন বাবার উপর অভিমান করে এবং রাত ১০টার দিকে শয়ন ঘরে নিজের গলায় ছুরি চালায় । এতে সে গুরুত্ব আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিতসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, বিষয়টি তাদের নজরে আছে।

Leave A Reply

Your email address will not be published.