Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বারহাট্টায় ইউপি চেয়ারম্যানকে অনাস্থা

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা সদর ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে অনাস্থা জানিয়েছেন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারবৃন্দ।
জানা গেছে, বারহাট্টা সদর ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে গত ২৯ মার্চ প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমানের উপস্থিতিতে গোপন ব্যালট ভোটের মাধ্যমে পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা ৯ জন সদস্য অনাস্থা ভোট প্রদান করেছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান বলেন, অনাস্থা ভোটের রেজুলেশনসহ পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.