Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বারহাট্টা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত কাল সোমবার সিংধা ইউনিয়নের ধারাম গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ইউএনও এস এম জাহাঙ্গীর হোসেনকে গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেয়ায় হুমকির ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, বিভিন্ন ভূয়া প্রকল্পে স্বাক্ষর না দেয়ায় বারহাট্টা ইউএনও এস এম জাহাঙ্গীর হোসেনের সাথে ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের মতবিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ১০ ফেব্র“য়ারি কাজী সাখাওয়াত হোসেন কয়েক সহযোগী নিয়ে মডেল স্কুলের সামনের সড়কে ইউএনওর গাড়ির পথরোধ করে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ ব্যাপারে ওইদিনই গাড়িচালক আবদুল খালেক বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৭ জনকে আসামি করে বারহাট্টা থানায় মামলা দায়ের করলে কাজী সাখাওয়াত হোসেন আত্মগোপন করে। গত কাল সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ধারাম গ্রাম থেকে কাজী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান বলেন, ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.