বার কাউন্সিলের নির্বাচন ১৩ আগস্ট
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন করে ১২ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বার কাউন্সিলের সচিব আলতাফ হোসেন এই ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করবেন।
এর আগে গত বৃহস্পতিবার বার কাউন্সিলের নির্বাচন তিনমাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন বার কাউন্সিলের সচিব। আজ এই আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।