Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বালিয়াডাঙ্গীতে ইংরেজি শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও তদারকি বিষয়ক প্রশিক্ষণ

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪৬টি মাধ্যমিক স্তরের ইংরেজি শিক্ষকদের পাঠদানে দক্ষতা ও প্রধান শিক্ষকদের তদারকি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়াম হলে কর্মশালায় প্রধান অতিথি ও ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, ৮ ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার ৪৬টি মাধ্যমিক স্তরের ইংরেজি শিক্ষক ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.