Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বালিয়াডাঙ্গীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাহাজত আলী আটক

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৪১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাহাজত আলী (৩৭) কে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ী সাহাজত আলী তেরকোনা গ্রামের পচকটু ওরফে তসির উদ্দীনের ছেলে।

শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে দুওসুও ইউনিয়নের তেরকোনা গ্রাম হতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক মিজানুর রহমান।

পরিদর্শক মিজানুর জানান, সাহাজতের বিরুদ্ধে একাধিক মামলা এবং মামলার ওয়ারেন্ট থাকার কারণে সে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৪১ বোতল ফেন্সিডিল তেরকোনা গ্রাম হতে তাকে আটক করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়।

আজ শনিবার (২২ জুলাই) তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।

Leave A Reply

Your email address will not be published.