Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বালিয়াডাঙ্গীতে কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ১৫

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মহাসড়কে মঙ্গলবার রাত আনুমানিক ৯ টায় উপজেলার শুকানি মোড়ে নৈশ কোচ ও মালবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভারসহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত অনুমান ৯ টার দিকে রানীশংকৈল থেকে ছেড়ে আসা তাজ পরিবহনের একটি নৈশ কোচ ঢাকা অভিমুখে রওয়ানা দিলে বিপরীত থেকে আসা একটি মালবাহি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬২২৭৮) সাথে বালিয়াডাঙ্গী উপজেলার শুকানি মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের ড্রাইভারসহ নৈশ কোচের অন্ততঃ ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলো ট্রাকের ড্রাইভার ঠাকুরগাঁও মথুরাপুর গ্রামের উসমান আলীর পুত্র জামালউদ্দীন(৪০), বালিয়াডাঙ্গী উপজেলার সনগাও দোগাছী গ্রামের এরশাদ আলীর স্ত্রী জিন্নাহ(২৮), রানীশংকৈল উপজেলার করনাইট গ্রামের আলেমা বেগম(৪০), আলেমা বেগমের পুত্র ইমন আহম্মদ (৯)সহ অজ্ঞাত আরো ১১ জন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। চিকিৎসক জানান, আহতদের মধ্যে ট্রাক ড্রাইভার জামালউদ্দীনের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সংঘর্ষের পর নৈশ কোচ ড্রাইভার পলাতক রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.