Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তেতুলিয়ায় বাল্য বিবাহের দায়ে এক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ

ক্রাইম রিপোর্টার, তেঁতুলিয়া,পঞ্চগড়: সরকারের উন্নয়ন কর্মকান্ডের অন্যতম প্রচেষ্টা বাল্য বিবাহ প্রতিরোধ। প্রচারনা ও জন সচেতনতা সত্বেও কিছুতেই যেন বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভ হচ্ছেনা। এমনি এক বাল্য বিবাহের ঘটনা ঘটে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামে। ২রা নভেম্বর বৃহস্পতিবার রাতে ঐ গ্রামের জুলফিকার আলী ভুট্টোর অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা কন্যার (১৬) বিবাহ সম্পন্ন হয়। মেয়েকে ছেলের বাড়িতে নিয়ে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো: সানিউল ফেরদৌস ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া এর নেতৃত্বে ভ্রাম্ম্যমান অভিযান পরিচালিত হলে ভ্রাম্যমান টিম, বর সোহেল রানাকে (২৩) আটক করে জেল হাজতে প্রেরণের জন্য থানায় সোপর্দ করেন। গ্রেফতার কৃত সোহেল রানা উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নের দগরবাড়ী গ্রামের খোরশেদ আলম এর পুত্র। সে তাতক্ষনিক স্বীকারোক্তিতে ইউএনও কে বলে, তার মামা, এক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ নেতা এ কাজে তাকে সহায়তা করে। উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত সোহেল রানা-কে বাল্যবিবাহ করার দায়ে বাল্য বিবাহ নিরোধ আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নিয়মিত মামলা দায়ের এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অভিযান চলাকালীন তেঁতুলিয়া মডেল প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.