Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাশার-নান্নু মেয়াদ বাড়লো

স্পোর্টস করেসপন্ডেন্ট:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি অনুযায়ী ৩০ জুন বিসিবির সঙ্গে মেয়াদ শেষ হওয়ার কথা তাদের। তবে এ দু’জেরন অধীনে জাতীয় দলের অভাবনীয় সাফল্য আসায়, তাদের মেয়াদ আরও এক দফা বাড়াচ্ছে বিসিবি। বিসিবির বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার  সুমন বাংলাদেশ দলের নির্বাচক হিসেবে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে এরই মধ্যে চিঠি পেয়ে গেছেন। নতুন চুক্তি অনুযায়ী এই বছরের ডিসেম্বর পর্যন্ত তারা নির্বাচকের দায়িত্ব পালন করবেন। ২০১৪ সালের জুন মাসে হাবিবুল বাশার ও মিনহাজুল আবেদীন জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পান পরবর্তী সেপ্টেম্বর মাস পর্যন্ত। এরপর সেটা বাড়িয়ে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়। তৃতীয় দফায় আবারও নতুন করে তাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো বিসিবি। জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ২০১৩ সালের ডিসেম্বর মাসে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান প্রধান নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানোর পর উক্ত পদে দায়িত্ব পান ফারুক আহমেদ। চলতি বছরের ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এই পদে থাকবেন তিনি। গত এক বছর ধরে ফারুক, মিনহাজুল ও হাবিবুল এই তিন নির্বাচকদের অধীনে বাংলাদেশ দল অনেক সাফল্য পাওয়ায় তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাচ্ছে না বিসিবি।

Leave A Reply

Your email address will not be published.