Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাসাইলের লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

001নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: ট্ঙ্গাাইলের বাসাইল উপজেলার বাথুলী সাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ে আজি রবিবার সকালে অভিভাবক সমাবেশ-১৬ অনুষ্ঠিত হযেছ। সমাবেশে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি হায়দার আলী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মজিবুল হাসান। প্রতি বছরের ন্যায় এবারও অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ”আপনারা আমার পাশে থাকলে আমি স্কুলটিকে টাঙ্গাইল জেলায় প্রথম স্থান দাড় করাতে পারব।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং উপকমিটির সদস্য মির্জা শাহিন, গোলাম মোস্তফা খান, মিন্টু মিয়া, মোক্তাদীর রহমান, শাহাদৎ হোসেন এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. দেলকুশ খান , হাবিব সিকদার, মিলন সিকদার, শফিকুল খান ও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বিদ্যালয়ের কমিটির পক্ষ থেকে সার্বিক উন্নয়নের অব কাঠামো সকলের মাঝে তুলে ধরা হয়। সমাবেশের কৃতি ছাত্র ও ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। পরিশেষে সমাপনি বক্তবে সভাপতি সকলে প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.