Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীর চকবাজার থানায় বাড়িতে ঢুকে দুই নারীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে-হত্যানিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজার থানার ইসলামবাগ এলাকায় একটি বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, বেগম (৬০) ও তার নাতি বন্যা (২২)। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।
নিহত বন্যার স্বামী মো. সোহাগ বলেন, বিকাল তিনটার দিকে দুর্বৃত্তরা আমার নানি-শাশুড়ি বেগম, খালাশাশুড়ি সীমা ও আমার স্ত্রী বন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে নানি-শাশুড়ি বেগমের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সীমা ও বন্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বন্যাকে মৃত ঘোষণা করেন। নিহতরা ইসলামবাগের ইসাহাকের বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
ঘটনার সত্যতা স্বীকার করে চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীমুর রশীদ বলেন, আমি ঘটনাস্থলে। বিস্তারিত পরে বলতে পারবো।

Leave A Reply

Your email address will not be published.