Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

bbbআজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নয়া পল্টনে তিন প্লাটুন পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়; সঙ্গে রয়েছে জলকামানের গাড়ি।

পরিস্থিতি জানাতে দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে সোহরাওয়ার্দী উদ্যানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ করার জন্য আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে বিশৃঙ্খলার আশঙ্কায় সেখানে কাউকেই সমাবেশ করতে অনুমতি দেওয়া হবে না বলে জানায় পুলিশ কর্মকর্তারা । এই প্রেক্ষিতে বিএনপির ঘোষিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সামনে রেখে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

কার্যালয়ের কলাপসিবল গেইট খোলা থাকলেও গণমাধ্যমের কর্মী ছাড়া পুলিশ কাউকে ভেতরে যেতে দিচ্ছে না।

উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, নয়া পল্টনে বিএনপির একটি কর্মসূচির ফলে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.