Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিএনপির রফিকুল-আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মহানগর দায়রা জজ আদালত। আসামিরা পলাতক থাকায় আজ সোমবার  ওই আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা মামলাটিতে এ পরোয়ানা জারি করেন।
এর আগে ২০১৫ সালের ১৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানসহ ৩৬ জনের ‍বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মিরপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
অভিযোগপত্রে বিএপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৩৩ জনকে পলাতক দেখানো হয়। এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জনৈক লিটন ব্যাপারীকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২৫ জানুয়ারি দুপুর পৌনে ২টার দিকে মিরপুর মডেল থানা এলাকার সনি সিনেমা হলের সামনের রাস্তায় বিএনপি, জামায়াত ও শিবিরের কর্মীরা ২০ দলীয় ঐক্যজোটের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চলমান গাড়িতে পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায় এবং যানবাহনে আগুন লাগানোর চেষ্টা করে।
এ ঘটনায় ওই দিনই মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খন্দকার রাজিক আহম্মদ মামলাটি দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.