Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিএনপি ও এরশাদের শাসনামলে দেশে নারীদের কোন পরিচয় ছিল না – আইনমন্ত্রী

বিএনপি ও এরশাদের শাসনামলে দেশে নারীদের কোন পরিচয় ছিল না । আওয়ামী লীগ নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সকালে আখাউড়া উপজেলার নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, বিএনপি ও এরশাদের শাসনামলে দেশে নারীদের কোন পরিচয় ছিল না। তাদের কোন অধিকার দেওয়া হতো না। নারীদের উপর এসিড মারা হতো। শেখ হাসিনা এসব নির্যাতন অবিচার বন্ধ করেছেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশে বিশ্বাস করে না। বিএনপি জোট ক্ষমতায় এলে বাংলাদেশের কোন কিছু থাকবে না। বাংলাদেশের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম (পিওনা)। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.