Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিএনপি-জামায়াতের অপরাজনীতি না হলে দেশ আরো এগিয়ে যেত : মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি জামায়াতের অপরাজনীতি না হলে দেশ আরো এগিয়ে যেত। যারা উন্নয়নের বিরোধীতা এবং অন্যের গিবত করে জনগণই তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আরো এগিয়ে যেতো, যদি বিএনপি-জামায়াত জোট ৯২ দিন জ্বালাও পোড়াও না করত।

মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার (৯জুলাই) তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারন সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র বিমোচন,স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ধারাবাহিকভাবে ও মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

তিনি বলেন, গ্রামের মানুষ এখন ঘরে বসেই উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন, সার, বীজসহ কৃষি সরঞ্জাম সহজলভ্য হয়েছে। শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু হার কমেছে। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। গ্রাম গঞ্জের মানুষ এখন আর না খেয়ে থাকে না। গ্রামে বিদ্যুৎ সরবরাহ আগের চেয়ে অনেক বেড়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশ্ববাসীর কাছে শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত হয়েছে। বর্তমান সরকার বিনা যুদ্ধে সমুদ্র বিজয় ও স্থল সীমান্ত চুক্তির বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কয়েক হাজার একর ভূমি বাংলাদেশের মানচিত্রের সাথে যুক্ত হযেছে। এতে ছিটমহলবাসী দীর্ঘ ৪৩ বছর পর তাদের অধিকার ফিরে পেয়েছে।

এর আগে মোহাম্মদ নাসিম খুদবান্দি, মেঘাই, মাইজবাড়িসহ কয়েকটি এলাকায় যমুনার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বিভাগের কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে কথা বলেন।

Leave A Reply

Your email address will not be published.