Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিজ্ঞান বই নিয়ে মোবাইল গেমস

রকমারি ডেস্ক:
দেশের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণির বিজ্ঞান বইকে ভিত্তি করে মোবাইল গেমস নিমার্ণের কাজ শুরু হতে যাচ্ছে। যৌথভাবে এই কাজে হাত দিয়েছে এটুআই প্রজেক্ট এবং সঙ্গে ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড। পাইলট প্রকল্প হিসেবে আপাতত এই তিনটি শ্রেণির বিজ্ঞান বইকে বেছে নেওয়া হয়েছে। ভবিষ্যতে সবগুলো বই নিয়েই গেমস নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। ২১ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ বিষয়ে ড্রিম৭১ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাশাদ কবির জানান, শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তকের বিষয়গুলো আরো সহজভাবে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। মূলত পাঠ্যপুস্তকের বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য গেমসের সাহায্য নেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.