Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিডিডিএইচএস এর রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত


রংপুর প্রতিনিধি: রংপুরে বাংলাদেশ ডেন্টাল ডিপ্লোমা হেলথ সোসাইটির উদ্যোগে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা 11 টায় রংপুর নগরীর ক্যাস্পিয়া দি হোম এর কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রংপুর বিভাগের প্রতিটি জেলায় কর্মরত ডেন্টাল ডাক্তাররা অংশগ্রহণ করেন।
সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি মাসুদ সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিডিডিএইস এর সভাপতি কেএম নাঈম।
সংগঠনের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এমএ হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও দাবি তুলে ধরে বক্তব্য রাখেন মুখ্য আলোচক জুনায়েদ পাটোয়ারী।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বিডিডিএইচএস এর সিনিয়র সহ সভাপতি নাজিমুল ইসলাম ও গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক কেএম তানজীদ ইমাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সালমান, রংপুর জেলা কমিটির দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, লালমনিরহাট জেলা সভাপতি অনিমেষ চন্দ্র রায়, দিনাজপুর জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা সভাপতি আপেল মাহমুদ সহ অত্র সংগঠনের রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সদস্যদের হাতে পরিচয় পত্র তুলে দেন।

Leave A Reply

Your email address will not be published.