Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিদায় নিল ওয়েঙ্গারের শিষ্যরা

s-2
স্পোর্টস ডেস্ক:
লিগ কাপের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে হারিয়েছে সাউদাম্পটন। এ হারের ফলে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বার্সেলোনা থেকে এ মৌসুমে আর্সেনালে যোগ দেওয়া অ্যালেক্সিজ সানচেজ। চিলির এ তারকা ফুটবলার ২৫ গজ দূর থেকে শট নিয়ে গোলটি করেন। তবে, বেশিক্ষণ লিড ধরে রাখতে পারে নি স্বাগতিকরা। ম্যাচের ২০ মিনিটে আর্সেনালের ডিফেন্স থেকে প্রতিপক্ষের খেলোয়াড়কে অবৈধ বাধা দিলে পেনাল্টি পায় অতিথিরা। আর সে সুযোগ নষ্ট করেন নি দুসান তাদিক। তার গোলেই সমতায় ফিরে সাউদাম্পটন। আর ম্যাচের ৪০ মিনিটে দলকে এগিয়ে নেন সাউদাম্পটনের নাথানেইল ক্লাইন। স্বাগতিকদের অবাক করে দিয়ে ৩৫ গজ দূর থেকে শট নিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-১ এ পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। আর ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে না পারলে ২-১ গোলের পরাজয় নিয়ে ক্যাপিটাল কাপের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের।

Leave A Reply

Your email address will not be published.