Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিদেশী উদ্ধারকারী দলকে আসতে বারণ নেপালের : জাতিসংঘ

নেপাল বিদেশী তল্লাশী ও উদ্ধারকারী দলকে দেশটিতে আসতে বারণ করেছে। কারণ দেশটিতে ইতোমধ্যেই যথেষ্ট উদ্ধারকারী দল রয়েছে।বিমানবন্দরের রানওয়েতে বিমানের স্থান সংকুলান না হওয়ায় এ আহ্বান জানানো হয়েছে।

বুধবার জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা একথা জানান। নেপালে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর জ্যামি ম্যাকগোল্ডরিক জানান, নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশে পর্যাপ্ত সংখ্যক বিদেশী বিশেষজ্ঞ থাকায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘তারা মনে করেন তল্লাশী ও উদ্ধারকাজের আশু প্রয়োজন মেটাতে তারা সক্ষম।’ তিনি আরো বলেন, ‘যারা নেপালে আসার পথে রয়েছেন, তারা আসতে পারেন। কিন্তু অন্যদের না আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

কাঠমান্ডু বিমানবন্দরের একমাত্র ছোট রানওয়েতে বিপুল সংখ্যক বিমানের স্থান সংকুলান কঠিন হয়ে পড়েছে। দেশটিতে বিদেশ থেকে ব্যাপক সহায়তা ও বিশেষজ্ঞ আসছেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পাওয়ায় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ও চিকিৎসা কর্মী নেপালে আসার পথে বুধবার ফ্রান্সের একটি সামরিক বিমান আবুধাবিতে আটকা পড়েছে। ম্যাকগোল্ডরিক জানান, অধিকাংশ বিদেশী তল্লাশী ও উদ্ধারকারী দল এখনো রাজধানীতেই রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.