Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিপিএলের চলতি আসরে প্রথম সেঞ্চুরিয়ান সাব্বির

sabbirবাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম সেঞ্চুরি তুলে নিলেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহী কিংসের হয়ে ৫৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।

তার ঝড়ো এই সেঞ্চুরিতে ছিলো ৮টি চার ও ৭টি ছক্কা। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম সেঞ্চুরি। তার ব্যাটিং তাণ্ডবেই বরিশালের করা ১৯২ রানও ছোট মনে হতে থাকে রাজশাহীর। তবে ব্যক্তিগত ১৪ রানে একটি জীবন পান সাব্বির। মনির হোসেনের বলে তার ক্যাচটি ছাড়েন আল-আমিন হোসেন।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.