Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিপিএলে আজ প্রথম দিনে কুমল্লা ও চিটাগাংয়ের লড়াই

bbbpppবৃষ্টির কারণে সূচি বদলে আজ থেকে আবার শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনেই মহাতারকারা একে অন্যের বিপক্ষে লড়াইয়ে নেমে পড়ছেন। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। সন্ধ্যার ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে চ্যালেঞ্জ জানাতে নামছে মুশফিকুর রহিমের বরিশাল বুলসও।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে গেলে আত্মবিশ্বাস বেড়ে যায় নিঃসন্দেহে। এটি তাই বলার অপেক্ষা রাখে না, আজ প্রতিটি দলই যেকোনো মূল্যে জিততে চাইবে। সেই লক্ষ্যে নিজ দলের প্রতি সাকিবের একটু বেশিই আস্থাশীল হওয়ার কারণও আছে। কারণ কাগজে-কলমে ঢাকা টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলই। দেশি ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে দারুণ কার্যকর দলের অধিনায়ক প্রথম ম্যাচের আগে বললেন, ‘প্রথম ম্যাচের আলাদা গুরুত্ব থাকে। ভালো একটা ফল নিয়ে যেন বেরোতে পারি সেদিকেই আমাদের মনোযোগ।

Leave A Reply

Your email address will not be published.