Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিপিএল: টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ডায়নামাইটস

ddবাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধা্ন্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বরিশালের অধিনায়ক মুশফিককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

বরিশালের হয়ে ওপেনিংয়ে নামবেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ার নাফিস। এছাড়া দলে থাকছেন শামসুর রহমান শুভ, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বী, আবু হায়দার রনি, ধীমান ঘোষের মতো তারকারা। বিদেশি রিক্রুটে রয়েছেন মুনাবিরা, মোহাম্মদ নেওয়াজ, ক্যারিবয়িন ক্রেইগ ব্র্যাথওইয়েট।

অন্যদিকে ঢাকার হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সোহরাওয়ার্দী শুভ ও আল-আমিন বাবু। এছাড়া বিদেশিদের মধ্যে রয়েছেন লঙ্কান সাবেক অধিনায়ক সাঙ্গাকারা, রবি বোপারা, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলের মতো তারকা খেলোয়ার।

দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ‍শুভ সূচনা করেছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস।

Leave A Reply

Your email address will not be published.