Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শাজাহানপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি

শাজাহানপুর প্রতিনিধি, বগুড়া:
সার্বিক কার্যক্রমের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজশাহী বিভাগে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে।
সম্প্রতি রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে তার কার্যালয়ে ‘শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-২০১৪’ নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত বাছাই কমিটির সভায় শাজাহানপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ (প্রথম স্থান) হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জানা গেছে, শ্রেষ্ঠ উপজেলা কমিটি মূল্যায়নের ক্ষেত্রে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সমূহের পরিচালিত কার্যক্রম- রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বিতর্ক প্রযোগিতা, দুর্নীতি বিরোধী উপস্থিত বক্তৃতা, দুর্নীতি বিরোধী স্লোগান, স্লোগানসহ পোস্টার, মঞ্চ নাটক, পথ নাটক, সততা সংঘ গঠন এবং উল্লেখিত অনুষ্ঠান সমূহের স্থির চিত্র ও পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিং ইত্যাদিকে নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়েছে।
উল্লেখ্য, ডেমাজানী কমরউদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ একিউএম আব্দুস সোবহানের নেতৃত্বে ২০০৮ সাল থেকে শাজাহানপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যাত্রা শুরু করে। বর্তমানে বগুড়া জজ কোর্টের আইনজীবী এ্যাড. আহসান হাবিবের নেতৃত্বে ৯ সদস্যের দুর্নীতি প্রতিরোধ কমিটি দুদক’র নীতিমালা অনুসরণ করে দুর্নীতিমুক্ত সমাজ ও জাতি গঠনে কাজ করে যাচ্ছে। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করায় শাজাহানপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য এ্যাড. আলতাফ আলী, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল, ইউএনও মোহাম্মদ রুবায়েত খান, ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহেরুল, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর আক্তারসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Leave A Reply

Your email address will not be published.