Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিরতি ভাঙছেন মৌসুমী

বিনোদন ডেস্ক:
১৯৯৬ সালে মুক্তি পায় ‘গরীবের রানী’ ছবিটি। আর এ মাধ্যমেই চলচ্চিত্র প্রযোজনায় হাতেখড়ি ঘটে চিত্রনায়িকা মৌসুমীর। তারপর দীর্ঘ ১৯ বছরের বিরতি দিয়ে আবারো চলচ্চিত্র প্রযোজনায় ফিরছেন তিনি। এবার একসঙ্গে তিনটি ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছেন মৌসুমী। সম্প্রতি বেশ কিছু নাটক ও টেলিফিল্ম প্রযোজনা করে হাত পাকিয়েছেন এ অভিনেত্রী। তাই এবার চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরের পরপরই শুরু হবে প্রি প্রোডাকসনের কাজ। যদিও ছবির নাম, এমন কি কলাকুশলীও নির্বাচন করা হয়নি। এদিকে প্রযোজনা সংস্থা ঋদ্ধি টকিজের সঙ্গে ১৯৯৬ সালে মুক্তি পায় ‘গরীবের রানী’ ছবিটি। ইতোমধ্যেই কথা বলেছেন মৌসুমী। তিনটির ছবির পরিবেশনার দায়িত্ব তাদেরকে দেয়া হবে বলে জানা গিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.