Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিরামপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

Captureশাহ্ আলম মন্ডল, বিরামপুরঃ দিনাজপুরের বিরামপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস- ২০১৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, ওয়ার্ল্ড ভিশনের নবকলি প্রকল্প, বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির আয়োজনে এবং বিরামপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় পৌরসভা সার্ভিস সেন্টার হতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশনের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ম্যানেজার জেমস্ তপন মন্ডল এর সভাপতিত্বে ও নবকলি প্রকল্পের কর্মকর্তা নাজমুল হুদা দাকুয়া’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার রোকছানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম, বিরামপুর কলেজের প্রভাষক এস,এম আলমগীর, সূর্যের হাঁসি ক্লিনিক ম্যানেজার কবির উদ্দিন, বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি (পৌরসভা সিবিও) এর সভাপতি দুলু মিয়া । এতে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা ডেভিড ফোলিও।

Leave A Reply

Your email address will not be published.