Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিরামপুরে ৭টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

S1980003

শাহ্ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুরঃ  দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ও খাঁনপুর ইউনিয়নের ৭টি গ্রামের প্রায় ১ হাজার পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের সংযোগ পাওয়ায় গ্রামবাসীর মধ্যে আনন্দ উৎসব শুরু হয়েছে। রবিবার দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলিপ্রায়াগপুর ইউনিয়নের টাটকপুর মাদ্রাসাপাড়া, খাঁনপুর ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত নেটাশন, ঘোড়াপাতার, কুর্শাখালি, নয়ানী খোশালপুর, জয়দেবপুর এবং শান্তির মোড় এই ৭টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষে পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “স্বাধীনতার ৪৪ বছর অতিক্রম হলেও অত্র এলাকাগুলো বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিল, যার ফলে এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া সহ সার্বিক উন্নয়ন কর্মকান্ড বিঘিœত হচ্ছিল। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণে দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যপক উন্নয়ন ও বিদ্যুতায়ন শুরু করেছে। পর্যায়ক্রমে আমার সংসদীয় এলাকার প্রতিটি গ্রামেই বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।” এলাকার বিদ্যুৎ গ্রাহকেরা আবেগে আপ্লুত হয়ে বলেন, অনেক সরকার নির্বাচনের আগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ওয়াদা করেছে, কিন্তু কেউ তা পালন করে নি। তাই এই বিদ্যুৎ সংযোগ পেয়ে তারা এমপি শিবলী সাদিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা নাড়– গোপাল কুন্ডু, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ সরকার প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.