Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিরামপুর পৌরসভায় পূর্ণদিবস কর্ম বিরতি পালিত

রায়হান কবির চপল,বিরামপুর: সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিরামপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ সোমবার (১৩ নভেঃ) পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।
পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন বিরামপুর শাখার উদ্যোগে পৌর চত্বরে মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর সচিব সেরাফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েম মোঃ সজল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, প্রচার সম্পাদক এস এম মাসুদ রানা, কোষাধ্যক্ষ রায়হান কবীর চপল, কর আদায়কারী নাজনীন বেগম প্রমূখ। দিনভর কর্মবিরতির কারণে সেবা নিতে আসা লোকজন ভোগান্তিতে পড়েন।#

Leave A Reply

Your email address will not be published.