Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিলুপ্তির ঘোষনার ৩ দিন পর ফের রামগতি ছাত্রলীগের কমিটি পূর্ণবহাল

ছাত্রলীগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিলুপ্ত ঘোষনার তিন দিন পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি পূর্ণবহাল করেছে জেলা ছাত্রলীগ। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারন সম্পাদক রাকিব হোসেন লোটাস।
দলীয় সূত্র জানায়, সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ এনে গত ১২জুলাই রাত সোয়া আটটার দিকে রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদক। ওইদিন রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক নিজেদের ফেসবুকে আইডিতে ওই কমিটি বিলুপ্তের ছবি পোষ্ট করেন।
এর তিন দিন পর ১৫জুলাই এক প্রেস রিলিজের মাধ্যমে আবারও ওই কমিটি পূর্ণবহাল রাখার ঘোষনা দেন তারা। এতে বলা হয়, পূর্নাঙ্গ কমিটি গঠন না করায় ও শৃঙ্খলা ভঙ্গের কারনে রামগতি উপজেলা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছিল। পরে ১ জুলাই এক জরুরী সভার মাধ্যমে দুই মাসের মধ্যে সম্মেলণ করার নির্দেশ দিয়ে ওই কমিটি আবারও পূর্ণবহাল করা হয়।

Leave A Reply

Your email address will not be published.