Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট পাটগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন

জাহাঙ্গীর আলম রিকো, হাতিবান্ধা: বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোট গ্রহন চলছে। ইউনিয়নের প্রায় ১৮ হাজার ৮শত ৪৫ এর মধ্যে ৯ হাজার ২ শত ৮৬ জন পুরুষ ও ৯ হাজার ৫শত ৫৯ জন মহিলা ভোটার শান্তিপূর্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ইউনিয়নে ৪টি বিলুপ্ত ছিটমহলের প্রায় দুই শতাধিক ভোটার এই প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সীমানা জটিলতার কারনে এই ইউনিয়নে ভোটগ্রহন স্থগিত ছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে বাউরা ইউনিয়ন পরিষদের ভোট গ্রহনের আয়োজন করা হয় বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। এ নির্বাচনে মোট ৪ জন চেয়াম্যান জন, সংরক্ষিত ৮ জন ও সাধারন ওয়ার্ড সদস্য ৩২ জন প্রতিদন্ধিতা করছেন। এদিকে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন চলছে। পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি।

Leave A Reply

Your email address will not be published.