Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিশ্বকাপের জন্য অপ্রস্তুত তামিম!

স্পোর্টস করেসপন্ডেন্ট:s-5

বিশ্বকাপের রোমাঞ্চ শুরু হতে আর বাকি মাত্র তিন সপ্তাহ। ক্রিকেটের সর্বোচ্চ আসরে অংশ নিতে শনিবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মাশরাফি অ্যান্ড কোং। হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারার কারণে দলের সঙ্গে শনিবার রাতে অস্ট্রেলিয়া যেতে পারছেনা বাংলাদেশ দলেরে ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপের জন্য তামিম শতভাগ প্রস্তুত কি না, সেটাও নিশ্চিত করে বলতে পারেনি প্রধান কোচ হাথুরুসিংহে। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বিশ্বকাপের আগে তামিম শতভাগ ফিট না হলে তাকে নিয়ে ঝুকি নেয়া হবে না।’ ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে চমক দেখিয়েছিলেন ওপেনার তামিম ইকবাল খান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপে বাংলাদেশ দলের টপ অর্ডারের অন্যতম প্রধান ভরসাই তামিম। তিন্তু সর্বনাশা ইনজুরি সেই ওপেনারকে ঠেলে দিয়েছে শঙ্কার মধ্যে। বছরের শেষে তামিম ইকবালের হাঁটুর চোট চিন্তায় ফেলে দেয় বিসিবিকে। সবশেষে অস্ট্রেলিয়ায় হাঁটুর অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরে দলের সঙ্গে ছিলেন তামিম। তবে মাশরাফিদের মতো অনুশীলন করতে পারেননি তিনি। বিশ্বকাপের জন্য এখনও পুর্নবাসন প্রক্রিয়ার মধেই রয়েছেন। তামিম বিশ্বকাপের আগে ফিট হতে পারবে কি না জানতে চাইলে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাতুরেসিংহে সাংবাদিকদের পরিস্কার জানিয়ে দিলেন, ‘তামিম যদি ১০০ ভাগ ফিট না হয় তাহলে তাকে খেলানো হবে না। তবে আমরা আশা করি সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ তামিম যদি খেলতে না পারেন, তবে তার বিকল্প কে থাকবেন এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘পারফরম্যান্স বিবেচনায় সৌম্য সরকার ও এনামুল হক বিজয় খুব ভালো অবস্থায় রয়েছে। যথেষ্ট আÍবিশ্বাসী ক্রিকেটার তারা। দু-জনেই দারুণ ফর্মে আছেন।’ উল্লেখ’ শনিবার রাতেই বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। কিন্তু তামিম অস্ট্রেলিয়া যাবেন ২৭ জানুয়ারি। অন্যদিকে সাকিব আল হাসান অস্ট্রেলিয়া থেকেই সরাসরি দলে যোগ দেবেন।


Leave A Reply

Your email address will not be published.